রোজদিন ডেস্ক : সুদীপ পোল্লে, শচিন সিং, অরিজিত দাস ঠাকুরের পর কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ।এবার পুলিশের জালে ৪২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে পেশ করা হবে আদালতে। গত বছর মহেশের বিরুদ্ধে বড়বাজার থানায় প্রতারণা ও তোলাবাজির একটি অভিযোগ দায়ের হয়। কিন্তু রাজনৈতিক কারণে পুলিশ তখন কোনও ব্যবস্থা নেয়নি। পালাবদল হতেই এবার সেই অভিযোগের তদন্তে নেমে মহেশ শর্মাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে
জানা গিয়েছে, বুধবার রাতে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তারা। এভাবে একের পর কাউন্সিলর জেলের ভেতর যাওয়ায় তৃণমূলের বাকি কাউন্সিলরদের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। সবাই ভাবছে, এবার কার পালা।

Be the first to comment