উলুবেড়িয়ায় দম্পতির অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: উলুবেড়িয়া র উত্তর বাউড়িয়া গ্রামে বুধবার সন্ধ্যায় এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। টোটোর ব্যাটারি তে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাঁরা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ।। সূত্রে র খবর, নিহত অজয় দাস (৫৮) সম্ভবত টোটোর ব্যাটারি তে চার্জ দিচ্ছিলেন। তাঁর স্ত্রী সন্ধ্যা দাসকে( ৫০) এলাকার মানুষ ডাকতে গিয়ে দুজনের দেহ দেখতে পান। পাশে একটি তার পড়ে ছিল।।বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে স্থানীয় মানুষের অনুমান। গ্রামের মধ্যে তরতাজা দম্পতির এই ভাবে মৃত্যু তে গভীর শোক, উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*