উচ্ছেদ আতঙ্কে বই পাড়ায় প্রতিবাদ সভা

Spread the love

রোজদিন ডেস্ক: প্রতিদিনের উচ্ছেদ আতঙ্ক এবার কলেজ স্ট্রিটের বই পাড়ায়। কলকাতা পুরসভা র নাম করে কয়েকজন ফুটপাথের বই বিক্রেতাদের রাস্তা খালি করে দিতে বলেছেন। এর জেরে প্রবল উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। বুধবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কলতান দাশগুপ্ত, সংগ্রাম চ্যাটার্জি, দেবাঞ্জন দে প্রমুখ ওখানে প্রতিবাদ সভা করেন। কলেজ স্ট্রিটের দীর্ঘ ঐতিহ্য বাহী বই এর সংস্কৃতি র কথা বলেন। বহু আগে এমন পরিকল্পনার বিরুদ্ধে খোদ কিংবদন্তি শিক্ষাবিদ সুনীতি চ্যাটার্জি পথে নেমেছিলেন বলে সুজন চক্রবর্তী জানান। কলকাতা তথা রাজ্যের এই দীর্ঘ দিনের সাংস্কৃতিক পীঠস্থানে এমন উচ্ছেদ প্রচেষ্টা হলে মানুষ তা প্রতিহত করবেন বলে নেতারা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*