রোজদিন ডেস্ক :
সাত সকালে তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লার বাড়ি অভিযান করলো এনআইএ। ভোটের আগে ভাঙড়ের বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে এই অভিযান বলে জানা গেছে। প্রাক্তন বিধায়ক তখন বাড়িতে ছিলেন না। তাঁর ছেলে ইমরানকে নিয়ে শওকত মোল্লার খোঁজে বিভিন্ন জায়গায় এনআইএ আধিকারিকরা যান। পরে ছেলেকে আটক করা হয়েছে বলে প্রকাশ৷ নির্বাচনের আগে বিভিন্ন ঘটনায় উত্তপ্ত ছিল ভাঙড়।
মৌখালিতে শওকত মোল্লার ছেলের ক্যাফে আছে৷ এনআইএ সেখানেও যান।
ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বোমা বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হন। আইএসএফের নওসাদ সিদ্দিকী ও তাঁর দল এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান। সেই তদন্তেই আজ এই অভিযান।
সূত্রের খবর গতকাল বিধানসভা ভবনে বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন শওকত মোল্লা। আজ তিনি কোথায় এখনও পরিস্কার ভাবে জানা যায়নি।

Be the first to comment