রোজদিন ডেস্ক : কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ৷ ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডলের বিরুদ্ধে এক মহিলা শ্লীলতাহানি, হুমকি দেওয়ার অভিযোগ করেছেন৷ এর জেরে ওখানকার তিন বারের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।
বিশ্বজিৎ মন্ডল-সহ গত কয়েকদিনে কলকাতা পুরসভার পাঁচ কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।
তাঁদের সবার বিরুদ্ধেই নানা অভিযোগ। এবার যুক্ত হোল মহিলার শ্লীলতাহানি, হুমকি দেওয়ার অভিযোগও।
যা নিয়ে প্রাক্তন শাসক দলের রীতিমত টালমাটাল, বেহাল অবস্থা।

Be the first to comment