১০টা

Spread the love
  1. এসএসকেএমে রোগীকল্যাণ সমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধেয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
  2. সই জাল সংক্রান্ত মামলায় ফিরহাদ হাকিমের বাড়িতে গেল সিআইডি টিম।
  3. মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শেষ। নিশ্চিহ্ন হয়ে গেল। এর জন্যে সম্পুর্ণ দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই বলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
  4. এ বার তোলাবাজির অভিযোগে নতুন মামলা অসিতের নামে। জামিন পেলেন না বুধবার। পুলিশের কাজে বাধাদান, রাস্তা অবরোধের মামলায় জামিন হলেও তোলাবাজির মামলায় জেলেই থাকতে হবে প্রাক্তন তৃণমূল বিধায়ককে।
  5. বিরোধী দলনেতার প্রস্তাবে সই জালিয়াতির অভিযোগে চার বিধায়কের হাতের লেখার নমুনা গ্রহণ করল সিআইডি। বৃহস্পতিবার বাহারুল ইসলাম, অরূপ রায়, শুভাশিস দাস ও সমর মুখোপাধ্যায়ের হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে।
  6. শ্লীলতাহানি, মারধর, হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার খন্ডঘোষের তৃণমূল নেতা সাইফুদ্দিন চৌধুরী ওরফে নাসপাতি।
  7. বজ্রপাতের কারণে একই জেলায় মারা গেলেন চার জন। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে বজ্রপাতের কারণে একই পরিবারের ৩ জন মারা গিয়েছেন। তপনে মারা গিয়েছেন এক বধূ। মুর্শিদাবাদ জেলাতেও ২ জন মারা গিয়েছেন। জলপাইগুড়িতেও মারা গিয়েছেন এক জন।
  8. বৃহস্পতিবার সকালে আচমকাই রণক্ষেত্র হয়ে উঠল টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়ো। ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান তুলে স্টুডিয়ো চত্বরে মুহুর্মুহু ছোড়া হয় ডিম, এমনকী শুরু হয় ইটবৃষ্টিও।
  9. সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় পরিতোষ দত্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দারা।
  10. বনগাঁ-রানাঘাট ডবল লাইনের কাজ দেখতে এলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*