রোজদিন ডেস্ক :
বাংলাদেশের রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে আজ সকালে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। বাসে যাত্রী না থাকায় বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে বলে এলাকার মানুষ মনে করেন। বাস চালক ও তাঁর সহকারীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বাসটি ফেরিতে ওঠার আগেই যাত্রীরা নেমে গেছিলেন।তবে অনেকের জিনিসপত্র বাসে ছিল। তা প্রমাণের ভিত্তিতে জেলা প্রশাসন ফেরানোর উদ্যোগ নিয়েছে৷ দুপুরে অনেক চেষ্টার পর বাসটি তোলা হয়।
ফেরিতে ওঠার সময় ব্রেক ফেল করে তা নদীতে পড়ে যায়।
উল্লেখ্য, গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে আসা যাত্রী বোঝাই একটি বাস দৌলতদিয়ায় ফেরিঘাটে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জন যাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছিলেন।
সূত্রের খবর, ফেরিতে ওঠার আগে বাস যাত্রীদের নামিয়ে দেওয়ার রীতি চালু হওয়ায় আজ কোন প্রাণহানি হয়নি।

Be the first to comment