রোজদিন ডেস্ক :
মন্ত্রী হয়ে সাধারণ মানুষের সঙ্গে , তাঁদের একজন হয়েই থাকতে চান তাঁরা। নিজেদের চলার পথে হুটার, সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করে আমজনতার সঙ্গে দূরত্ব না পসন্দ তাঁদের। এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গের দুই নতুন মন্ত্রী মনোজ ওঁরাও (কুমারগ্রাম) ও দীপক বর্মণ (ফালাকাটা)। শুক্রবার কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে নিউ আলিপুরদুয়ার গেছেন মনোজ ওঁরাও। নতুন মন্ত্রীর জন্য জেলা পুলিশ প্রোটোকল অনুযায়ী পাইলট কারের ব্যবস্থা করেন৷ কিন্তু সবিনয়ে তিনি জানিয়ে দেন, তিনি এই এলাকারই মানুষ। আমজনতার থেকে দূরে না গিয়ে আগের মত সহজ সরল সম্পর্কই রাখতে চান। যা শুনে বিস্মিত পুলিশ, সাধারণ মানুষরাও। এই সঙ্গে খুশিও তাঁরা।
একই বার্তা দিয়েছেন মন্ত্রী দীপক বর্মনও। আরও জানান,আগামী ১৮ জুন বাজেট অধিবেশন বসছে। এলাকার মানুষদের মতামত জানতেও তিনি আগ্রহী। এলাকার উন্নয়নে মানুষ কি চান, তাঁদের কোন প্রস্তাব আছে কিনা তা গুরুত্ব দিয়ে পরিকল্পনা করতে চান তিনি।

Be the first to comment