রোজদিন ডেস্ক: শনিবার রাতে পাটুলি এলাকার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত কে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ বহু অভিযোগ। রাতেই তাঁর বিরুদ্ধে পাটুলি থানার সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ।
চোর, চোর ধ্বনি তে গোটা এলাকা রীতিমত সরগরম, উত্তাল। আইনজীবী পারমিতা দে রাত নটা নাগাদ বাপ্পাদিত্য দাশগুপ্ত র বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন। এর কিছুক্ষণ পর ই পুলিশ তাঁকে গ্রেফতার করে। থানার সামনে রাতে ও বহু মহিলা সহ স্থানীয় মানুষ জড়ো হয়েছেন। একের পর এক বিস্ফোরক অভিযোগ উগরে দিচ্ছেন তাঁরা।
উল্লেখ্য, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি র ঘনিষ্ঠ ছিলেন এই বাপ্পাদিত্য। এইদিন বিকেলে ওই এলাকার তৃণমূল যুব নেতা সৌরভ ঘোষ কেও গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হয়েছেন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা।
ধৃত সবার বিরুদ্ধে ই তোলাবাজি, ভয় দেখানো, জোর করে জমি, বাড়ি দখল, মারধর ইত্যাদি অভিযোগ আছে।
প্রতিদিন ই তৃণমূল এর নেতা দের গ্রেফতারের তালিকা দীর্ঘ হওয়ায় চিন্তিত দল।

Be the first to comment