রোজদিন ডেস্ক: রবিবার সন্ধ্যায় আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর বঙ্গ সহ সংশ্লিষ্ট এলাকা। ভুটানের পুনাখায় এর উৎস স্থল বলে জানা গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। এর জেরে উত্তর বঙ্গের বিস্তীর্ণ এলাকা,উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু অঞ্চল, বাংলাদেশে ভূকম্প অনুভূত হয়।
এখন অবধি কোন ক্ষয় ক্ষতির খবর মেলেনি।
যদিও ভূমিকম্প অনুভব করে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ওঠেন।

Be the first to comment