তৃণমূল ভবন খালি করার আর্জি তে পুলিশের দ্বারস্থ হচ্ছেন মালিক মন্টুদা!

Spread the love

রোজদিন ডেস্ক: তাঁর মালিকানাধীন তৃণমূল ভবন ফেরতের দাবিতে এবার পুলিশের দ্বারস্থ হচ্ছেন মনোতোষ সাহা। যিনি মন্টুদা হিসাবে দলীয় মহলে পরিচিত এক জনপ্রিয় মুখ। এবার সেই মন্টুদা ও মুখ ফেরানোয় অস্বস্তি তে প্রাক্তন শাসক দল। যদিও মনোতোষ সাহার দাবি, গত বছরেই এই বাড়ি নিয়ে তৃণমূলের সঙ্গে তাঁদের চুক্তি শেষ হয়ে গেছে। প্রাক্তন শাসক দলকে এই নিয়ে কিছু না বললেও নির্বাচনের ফলের পরই এই বাড়ি খালি করে দিতে বলেন তিনি। যদিও এখন অবধি দলের পক্ষে কোন ও সাড়া শব্দ মেলেনি বলে তাঁর দাবি।
তাঁর সংস্থা ই তৃণমূলের সব কর্মসূচি র মন্ডপ, মাইক ইত্যাদি সব সরবরাহের বরাত পেত। যা থেকে রীতিমত ফুলে ফেঁপে ওঠে তাঁর সংস্থা, এমন ই মনে করেন বিরোধী রা৷। যদিও মনোতোষ সাহার দাবি, প্রাপ্য বহু টাকাই তিনি পান নি।
বাই পাসের ধারে অস্থায়ী ভাবে থাকা তৃণমূল কার্যালয় খালি করে দেওয়ার আর্জি নিয়ে সোমবার তিনি পুলিশের দ্বারস্থ হবেন বলে জানা যায়।
উল্লেখ্য, তৃণমূল ভবন পুনর্গঠনের জন্য বছর পাঁচেক আগে এই অস্থায়ী ভবন থেকে দলের কাজ চালানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*