বিশাখাপত্তনমে ইস্পাত সংস্থায় দুর্ঘটনায় নিহত আট শ্রমিক

Spread the love

রোজদিন ডেস্ক :

বিশাখাপত্তনমে ইস্পাত সংস্থায় এক ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে আট শ্রমিক প্রাণ হারালেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্রের খবর, ইস্পাত সংস্থায় গলিত ইস্পাত ও তরল ধাতু তোলার সময় এই ভয়াবহ দুর্ঘটনা হয়। প্রায় ১৫০০ ডিগ্রি তাপমাত্রার গলিত ইস্পাত বহনকারী পাত্রটি নাড়াচাড়ার সময় আচমকা তা পড়ে যায়। চরম আতঙ্কে শ্রমিকরা বিহবল

হয়ে ভয়ে ছোটাছুটি শুরু করেন। সংস্থার দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু,কেন্দ্রীয় মন্ত্রী ভূপতি রাজু শ্রীনিবাস প্রমুখ এই ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন। তাঁরা আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে নির্দেশ দিয়েছেন। কি ভাবে এত বড় দুর্ঘটনা কিভাবে হোল তা খতিয়ে দেখা হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে এলাকায় ও শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*