দুবাই এ পথ দুর্ঘটনায় ৬ জন ভারতীয় সহ ৮ জন নিহত

Spread the love

রোজদিন ডেস্ক: দুবাই এ এক পথ দুর্ঘটনায় ৬ জন ভারতীয় সহ ৮ জনের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে৷ সোমবার একটি মিনিবাস দুবাই এর এমেরিটাস রোডে রাস্তার মাঝে থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা হয়।
প্রাথমিকভাবে পাওয়া খবরে প্রকাশ, নিহত ৬ ভারতীয়দের মধ্যে ৩ জন হায়দ্রাবাদ, ২ জন উত্তর প্রদেশ ও একজন পঞ্জাবের বাসিন্দা বলে জানা যায়। কয়েকজন এই দুর্ঘটনায় আহত ও হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দুবাই এ ভারতীয় কনসুলেটের আধিকারিক রা আহতদের দেখতে হাসপাতালে যান। ও তাঁদের সব রকম সহায়তার আশ্বাস দেন।
পরে কনসুলেট জেনারেল সমাজ মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিবার কে গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*