আলিপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের কার্যালয়ে বিধ্বংসী আগুন

Spread the love

রোজদিন ডেস্ক : 
আজ সাত সকালে আলিপুরে দক্ষিণ ২৪ পরগণার জেলা পরিষদের কার্যালয়ে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক তলায় আগুন ছড়িয়ে পড়ছে। সকাল দশটার কিছু আগে এই আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে তা বোঝা না গেলেও একের পর একটি তলায় যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে তা দেখে আতঙ্কিত গোটা এলাকা৷ দমকল বাহিনী প্রাণপণে আগুন নেভানোর কাজ করছেন। দাউ দাউ করে জ্বলা আগুনের শিখা, কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বহুতলে বহু সরকারি কার্যালয়। কর্মীরা সবে তখন আসতে শুরু করায় ভিতরে কেউ আটকে পড়েননি বলে মনে করা হচ্ছে। বহু গুরুত্বপূর্ণ নথিপত্র থাকা এই কার্যালয়ে কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন সরকারি মহল।
আগুনের করাল গ্রাস থেকে সব কিছু রক্ষা করে আগুন নেভানো এখন দমকল বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ। তাঁরা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*