দলের ভাঙন অব্যাহত, আজ দিল্লিতে রাহুল গান্ধী সমীপে অভিষেক ব্যানার্জি

Spread the love

রোজদিন ডেস্ক :

তৃণমূলের ব্যাপক ভাঙনের মধ্যে আজ দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। ইন্ডিয়া ব্লকের সমন্বয় নিয়ে তাঁদের কথা হয় বলে সূত্রের খবর।

রাজ্যে যখন তৃণমূল ভেঙে চূরমার হচ্ছে, তখন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জির দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক রীতিমত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন। গতকাল ই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র বাড়ির প্রাঙ্গণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিআইডি অনুসন্ধান করে। যায় অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রীটের অফিসেও। যদিও এই সব নিয়ে দলের দুই শীর্ষ নেতার প্রতিক্রিয়া জানা যায়নি।

সূত্রের খবর, সোমবার ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেসের বিরুদ্ধে বেশ কয়েকজন শরিক সুর চড়ালে মমতা ব্যানার্জি জোরালোভাবে কংগ্রেসের পাশে দাঁড়ান। ওইদিনের বৈঠকে সোনিয়া গান্ধীর পাশেই বসেছিলেন তিনি৷ তাঁর সঙ্গে বেশ কিছু কথাও তাঁকে বলতে দেখা যায়। গতকালও তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। আজ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন অভিষেক ব্যানার্জিও।

দলের দুর্দিনে তৃণমূলের দুই শীর্ষ নেতার কংগ্রেসের সঙ্গে সখ্য বৃদ্ধির প্রচেষ্টায় রাজ্য কংগ্রেসের অনেক নেতাই অসন্তুষ্ট বলে সূত্রের খবর।

বিধায়কদের সই জাল কান্ডে অভিষেক ব্যানার্জি তিনবার সিআইডি-র তলব এড়ানোয় দলের বিশিষ্ট নেতা অধীর চৌধুরী প্রকাশ্যেই বলেন, বারবার তলব এড়ানোয় অভিষেক ব্যানার্জি কে গ্রেফতার করা উচিত।

এর আগে রাহুল গান্ধীকেও তিনি রাজ্যে তৃণমূলের পরিস্থিতি জানিয়েছেন। এখন দলের হাই কমান্ড কি করেন, সেদিকে তাকিয়ে রাজ্য কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*