রোজদিন ডেস্ক :
রাজ্যে তাঁদের দল, কার্যালয় নিয়ে তোলপাড় হলেও এই পর্যন্ত কোন মন্তব্য মেলেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জির। দিল্লিতে তাঁরা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। সূত্রের খবর, মমতা ব্যানার্জি তাঁর নিজের পুরানো দল কংগ্রেসে ফিরে যেতে পারেন। তাঁর সঙ্গে এই দলে যোগ দিতে পারেন অভিষেক ব্যানার্জি, তাঁদের একান্ত অনুগামীরাও।
ইতিমধ্যে মমতা ব্যানার্জিকে দলের সর্ব ভারতীয় সহ-সভাপতি, অভিষেক ব্যানার্জি কে সাধারণ সম্পাদকের পদ গ্রহণের প্রস্তাব ও দিয়েছে কংগ্রেস। তাঁরা এই প্রস্তাব বিবেচনা করছেন।
তবে মমতা ব্যানার্জি কংগ্রেসে ফিরলে রাজ্য কংগ্রেস কতটা মেনে নেবে তা পরিস্কার নয়।
তবে দলের হাই কমান্ডকে তাঁরা বরাবরই মান্য করেন।
আপাতত এই সব নিয়ে রাজ্য ও দিল্লির রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে।

Be the first to comment