রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর শপথ গ্রহণের একমাস পর রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার দফতর বণ্টন হল। আজ নবান্নে এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়।
নতুন অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত । স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি। বাম আমলের ধাঁচে শিক্ষার দায়িত্ব দুই মন্ত্রীকে। উচ্চশিক্ষা পাচ্ছেন জগন্নাথ চ্যাটার্জি, বিদ্যালয় শিক্ষা দীপক বর্মণ, শিল্প বাণিজ্য তাপস রায়, দুধ কুমার মন্ডল পাচ্ছেন কৃষি, শঙ্কর ঘোষ পর্যটন ও পরিষদীয় মন্ত্রী হচ্ছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে স্বরাষ্ট্র, ভূমি ও ভূমি রাজস্ব, পার্বত্য বিষয়ক, বিদ্যুৎ ইত্যাদি দফতর থাকছে।
এবার ২/১ জন বাদে সব মন্ত্রীই নতুন। তাঁরা স্বচ্ছতা, দায়বদ্ধতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবেন বলে রাজ্যের মানুষের আশা

Be the first to comment