তাঁর কাছে জনতা জনার্দনই সব, দাবি প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

তাঁর কাছে জনতা জনার্দনই সব বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জানান। তাঁর সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

বলেন দেশের জনতা রাজনৈতিক হিংসা চান না৷। এত দীর্ঘ সময় তাঁকে সেবা করার সুযোগ দেওয়ায় তিনি দেশের জনতা কে প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানান।

২০১৪ সালে সরকারে আসার সময় তিনি বলেছিলেন, তাঁদের প্রতি জনতার অনেক আশা। এনডিএ পরিবার সেই আশা পুরণ করেছে। এর আগে দেশে অস্থির পরিস্থিতি ছিল। তিনি মানেন, কাল যাঁরা গরিব ছিলেন, এখন তাঁরা মধ্যবিত্ত হয়েছেন। তাঁদের আর পিছোতে দেবেন না। কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী।

কংগ্রেসকে তুলোধুনো করেন। কুসংস্কৃতির নামই হল কংগ্রেস। তাদের কোন নীতি নেই। বাজপেয়ীজির আমলের পর কংগ্রেস এসে দেশকে হাজার কোটির দুর্নীতিতে ঠেলে দিয়েছে।

কংগ্রেসের কিছু নীতি, নির্ণয় নেই। প্রতিরক্ষা-সহ সব ক্ষেত্রে তাঁদের সরকার উন্নয়ন করেছে বলে দাবি করেন। বিকশিত ভারতের দিকে এগিয়েছে৷ ডিজিটাল দিকে প্রথম হওয়ার দিকে এগিয়েছে। দেশবাসী তাঁদের স্থায়ী সরকারের কাজ দেখছেন। হিন্দুদের নামে কুসংস্কৃতি করেছে। নিয়ম, নীতি, নির্ণয়, এনডিএ-র তিন নীতিতে দেশ এগিয়ে চলেছে। এখন সব কাজ সময়ে হয়। কোন কাজ ফেলে রাখা হয় না।

৪৩৯৯ দিনে তাঁর সরকারের কাজের দীর্ঘ ফিরিস্তি দেন তিনি। আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্পর কথা বলেন। আত্মবিশ্বাসের সঙ্গে দেশ এগোচ্ছে। দলের থেকে দেশ বড় বলে জানান। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করছেন তাঁরা।
আগে উত্তর পূর্বাঞ্চলে শুধু বোমা বন্দুক হিংসা ছিল। তাঁরা শান্তি এনেছেন। দেশ থেকে মাওবাদ উৎখাত হয়েছে। সন্ত্রাসবাদীদের ওপর বিমান হানা হয়েছে।

২০৪৭ সালের মধ্যে দেশ আরও এগোবে। বিকশিত ভারতের স্বপ্ন সফল হবে। ভারত বিশ্বের অঙ্গনে সব দিকে এগিয়েছে।

কংগ্রেস দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। দেশকে পঙ্গু করেছিল। তাঁরা সেই পরিস্থিতির পরিবর্তন করেছেন। সোলার শক্তির কাজ হয়েছে, পারমাণবিক শক্তির কাজ হবে। আগামী সময়ে দেশের প্রযুক্তি উন্নয়ন অনেক এগোবে। ডেটা সেন্টার, এআই, চিপস ইত্যাদি সব ক্ষেত্রে এগোচ্ছে। আত্মনির্ভরতার পথে এগোচ্ছে। মেড ইন ইন্ডিয়া য় শ্রেষ্ঠ হবে দেশ। এমন দিন দূরে নেই যখন সব কিছু দেশে হবে। সব থেকে বড়, আধুনিক ডেটা কেন্দ্র এই দেশেই হবে।

এআই, নয়া প্রযুক্তি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পর্যটনেও এক নম্বর হবে। সব ক্ষেত্রে বিশ্বের গন্তব্য হবে ভারত। সংস্কারে সমর্থন করছে দেশ। পরমাণু জ্বালানি নিয়ে কাজ হবে।মানুষ কখন ও নিরাশ করেনি। সবার সঙ্গে, সবার বিকাশ হবে। সব রাজ্যের প্রগতিই তাঁদের একমাত্র লক্ষ্য।

এক নতুন বিশ্বাসের সঙ্গে, দেশবাসীর সঙ্কল্পে তাঁরা দায়বদ্ধ বলে প্রধানমন্ত্রী জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*