সচিব স্তরে বড় রদবদল, ১৮ আইএএস কর্তার নয়া দায়িত্ব

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য প্রশাসনের সচিব পর্যায়ে বড়সড় রদবদল করা হল বুধবার। ১৮ জন আইএএস আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। খাদ্য, পরিবহণ, ভূমি, তথ্য ও সংস্কৃতি, সেচ, পরিবেশ-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিক এই তালিকায় রয়েছেন। নারী শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের সচিব জগদীশ প্রসাদ মীনাকে খাদ্য ও সরবরাহ দফতরের সচিব করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের সচিব ড. রবিন্দর সিংকে পরিবহণ দফতরের সচিব পদে আনা হয়েছে। রাজ্যপালের সচিব ডঃ সৌমিত্র মোহনকে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। খাদ্য ও সরবরাহ দফতরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে স্টেট গেজেটিয়ার্সের সচিব করা হয়েছে। প্রেসিডেন্সি ডিভিশনের ডিভিশনাল কমিশনার সুরেন্দ্র গুপ্তাকে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের সচিব করা হয়েছে। জলপাইগুড়ি ডিভিশনের ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়ালকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব করা হয়েছে। রাজীব কুমারকে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের সচিব এবং মৌমিতা গোদারা বসুকে মহিলা ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের সচিব করা হয়েছে। যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব করা হয়েছে রাজেশ পাণ্ডেকে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব পদে এসেছেন আর. বিমলা। শ্রম দফতরের সচিব হলেন রচনা ভকত এবং সুন্দরবন বিষয়ক দফতরের সচিব করা হয়েছে মুক্তা আর্যকে।মুখ্যমন্ত্রীর দফতরে ডেভেলপমেন্ট ওয়ার্কসের প্রিন্সিপাল কো-অর্ডিনেটর নন্দিনী চক্রবর্তীকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়ো-টেকনোলজি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব করা হয়েছে। একই সঙ্গে আবাসন দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন তিনি।ভূমি নথি ও জরিপ অধিকর্তা রণধীর কুমারকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব এবং অর্থ দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আবগারি কমিশনার করা হয়েছে রাজু মিশ্রকে। আবাসন দফতরের সচিব রাজেশ সিনহাকে সেচ ও জলপথ দফতরের মুখ্যসচিব করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*