রোজদিন ডেস্ক: সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা র জন্য আচমকাই বৃহস্পতিবার ১১, জুন দিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, ১১ জুন দিল্লির ইন্দিরা ভবনের এই বৈঠকে দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সভাপতিত্ব করবেন। বৈঠকে দলের সব সাধারণ সম্পাদক, প্রদেশ কংগ্রেস সভাপতি দের উপস্থিত থাকতে বলা হয়েছে।
সংক্ষিপ্ত এই বার্তায় আর বিশদ কিছু না বলায় এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে। বিশেষত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জি র পরপর দুদিন কংগ্রেসের দুই শীর্ষ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠকে র প্রেক্ষিতে তা অত্যন্ত তাৎপর্য পূর্ণ হয়ে উঠেছে। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে আসা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি রাজ্যে দলের বিপর্যয়ের পর কংগ্রেসে ফিরতে পারেন বলে শোনা যাচ্ছে। তাঁকে দলের সহ সভাপতি ও অভিষেক ব্যানার্জি কে সাধারণ সম্পাদক করার প্রস্তাব ও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই প্রেক্ষিতে আচমকা এ আই সি সি র ডাকা বৈঠকে র সংযোগ আছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজ মাধ্যমে জানান,কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি র বৈঠক সম্পুর্ন ব্যক্তিগত। হৃদ্য পরিবেশে এই বৈঠক হয়। ওঁদের দীর্ঘ দিনের সম্পর্কে র প্রেক্ষিতে এই বৈঠক। তৃণমূল নেত্রীর কংগ্রেসে যোগ দেওয়ার যে খবর রটেছে তা ঠিক নয়।
তৃণমূল সূত্রেও পৃথকভাবে জানানো হয়, অভিষেক ব্যানার্জি র সঙ্গে রাহুল গান্ধী র বুধবারের বৈঠকে গণতন্ত্র রক্ষা,সাংবিধানিক মূল্য,সব ভারতীয়র কল্যাণ নিয়ে আলোচনা হয়েছে।
অন্যদিকে মমতা ব্যানার্জি র কংগ্রেসে যোগদানের খবর নিয়ে প্রদেশ কংগ্রেসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার জন্য যদি কেউ আসতে চান, আসতে পারেন। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, আবদুল মান্নান , মোহিত সেনগুপ্ত, মনোজ চক্রবর্তী,মিল্টন রশিদ প্রমুখ প্রকাশ্যেই এর তীব্র বিরোধিতা করেন। রাজ্যে বিপর্যস্ত তৃণমূল নেত্রী এখন নিরুপায় হয়ে কংগ্রেস কে আঁকড়ে ধরতে চান বলে তাঁরা তীব্র ধিক্কার জানান।এমন কি তাঁকে পচা নর্দমা, জঞ্জাল বলতেও কসুর করেন নি অনেকে। মিল্টন রশিদ মন্তব্য করেন কয়লা চোর ভাইপো, ফাইল চোর পিসি।
এখন বৃহস্পতিবার দলের ডাকা জরুরি বৈঠকে কি নিয়ে আলোচনা হবে রাজনৈতিক মহল এখন তার অপেক্ষায়।

Be the first to comment