জেলা পরিষদ কার্যালয়ে বিধ্বংসী আগুন, অন্তর্ঘাতের অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক: বুধবার সকাল থেকে বিধ্বংসী আগুনে আলিপুরের দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের কার্যালয়ে বহু নথি পত্র নষ্ট হয়েছে বলে আশঙ্কা। এইদিন সকাল দশটার আগে বহুতল এই ভবনে আগুন লাগে। রাত অবধি তা ধিকিধিকি জ্বলেছে বলে খবর।
কিভাবে এই ভয়াবহ আগুন লাগলো তা পরিস্কার নয়। এ সি মেশিনের শর্ট সার্কিট থেকে তা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
ইতিমধ্যে আগুনের নেপথ্যে অন্তর্ঘাত থাকতে পারে বলে বিভিন্ন মহলের সন্দেহ। বিজেপি নেতা রাকেশ সিং জানান, অনেকেই এই অভিযোগ করছেন। এই ভবনে ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খান বসতেন। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। অনেকের অনুমান, তাঁর নানা কুকীর্তি চাপা দেওয়ার জন্য ইচ্ছা করে তাঁর অনুগামীরা এই আগুন লাগিয়েছেন। এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*