রোজদিন ডেস্ক : নির্বাচনী প্রচার পর্বে চার তারিখ ফল ঘোষণার পর “ডিজে বাজবে” বলে প্রকাশ্য জনসভায় ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যে এবার বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলার তদন্তভার গেল সিআইডি-র হাতে। একদিন আগেই বিধাননগর সাইবার শাখার হাত থেকে তদন্তভার নেয় সিআইডি। পুলিশের তরফে সমস্ত তথ্য সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নির্বাচনের প্রচারে “৪ তারিখ ডিজে বাজবে”। অভিষেকের এই বক্তব্যকে হাতিয়ার করে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পর অভিষেকের ওই বক্তব্যের ফেসবুক লিঙ্ক, ভিডিয়ো লিঙ্ক সংগ্রহ করছেন তদন্তকারীরা। কেস ডায়েরিও হস্তান্তর হয়ে গিয়েছে। ফলে অভিষেক যে আরও চাপে পড়লেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Be the first to comment