- এ রাজ্যের বিধানসভার কাজকর্মও ‘পেপারলেস’ হবে বলে জানালেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাশাপাশি তিনি জানান, বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। তার জন্য রাজ্যে আসবেন লোকসভার স্পিকার ওম বিড়লাও।
- রাজ্য বাজেট পেশ করার আগে শিলিগুড়িতে এলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উত্তরকন্যায় চলছে প্রশাসনিক বৈঠক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন উপস্থিত আছেন।
- ৫টা বেজে ৪৮ মিনিটে সিআইডি দফতরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি কাণ্ডে সিআইডি-র অফিসাররা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন।
- ডিজে হুমকি মামলায় আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার সেই মামলার তদন্তভার চলে গেল সিআইডি-র হাতে। একদিন আগেই বিধাননগর সাইবার শাখার তরফে সমস্ত তথ্য সিআইডি-র তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়।
- ধৃত জাহাঙ্গিরকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ।
- বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
- রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কে? তা নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বিধানসভার কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের।
- ‘কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মার্জার হচ্ছে না’— দিল্লিতে কংগ্রেসের বৈঠকের পরে জানালেন কেসি বেণুগোপাল।
- বাঁকুড়া পুরসভার সামনে থাকা বিশ্ববাংলার লোগো ভেঙে গুঁড়িয়ে দিল স্থানীয় বাসিন্দারা।
- সাধারণ মানুষের জন্য প্রকল্পে বরাদ্দ শত শত বালতি ওয়ার্ডের মানুষদের না দিয়ে নিজের গুদামে মজুত করে রেখেছিলেন কাউন্সিলার। ঘটনার পরেই প্রকৃত তদন্তের দাবিতে বাঁকুড়া ১ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার দেবাশিস লাহাকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা।
- তোলাবাজি ও কাটমানি আদায়ের অভিযোগে গ্রেপ্তার রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলার শীতল ঘটক। একই অভিযোগে তাঁর ছেলেকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
- আদিবাসী জন জাতির গ্রাহকদের মেয়াদ উর্ত্তীর্ণ আটা দেওয়ার অভিযোগ উঠল শঙ্কর মুখোপাধ্যায় নামে এক রেশন ডিলারের বিরুদ্ধে। বাঁকুড়া-১ ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের কুলবনা গ্রামের ঘটনা।
- তোলাবাজির অভিযোগে এ বার পুলিশের জালে রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু। বুধবার গভীর রাতে গড়িয়ার রুবি সংলগ্ন বাইপাস এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
- কেরালার কোঝিকোডের ফেরোকের বাসিন্দা ৪৩ বছর বয়সি এক ব্যক্তির শরীরে মিলল নিপা ভাইরাসের উপসর্গ। প্রাথমিক পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পরে ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
- হরমুজ়ের কাছে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনার পর থেকে নিখোঁজ থাকা ৩ ভারতীয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

Be the first to comment