রোজদিন ডেস্ক :
উচ্চ আদালতের নির্দেশ মেনে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি আজ ৫ টা ৪৯ মিনিটে ভবানী ভবনে সি আই ডি র কার্যালয়ে পৌঁছলেন। তাঁর আগমন উপলক্ষে ভবানী ভবন সহ সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়।
ঘড়ির কাঁটায় বিকেল ৫ টা বেজে ৪৪ মিনিটে তিনি বাড়ি থেকে বেরোন। তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত দেহরক্ষীরা।
তিনি ভবানী ভবনে প্রবেশ করলে উপস্থিত আধিকারিক-সহ নিরাপত্তা রক্ষীরা তাঁকে নিয়ে যান৷ তাঁর সঙ্গে আইনজীবীরাও আছেন।
ইতিমধ্যে ভবানী ভবনের বাইরে প্রচুর মহিলা-সহ তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন। তিনি প্রবেশ করা মাত্র তাঁরা সমস্বরে, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ধ্বনি দেন। কঠোর নিরাপত্তায় তাঁকে এই হাজিরার কাগজপত্রে সই করার জন্য নিয়ে যাওয়া হয়। এই সময় তাঁর মুখে চাপা উদ্বেগের ছায়া দেখা যায়। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের পালা শুরু হবে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment