তলব সিআইডি-র, আজ ফিরলেন অভিষেক ব্যানার্জি

Spread the love

রোজদিন ডেস্ক :

বারবার তিনবার সিআইডি-র তলব এড়িয়েছেন তিনি। অবশেষে আজ বিকেলে দিল্লি থেকে কলকাতা ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।। আজ সন্ধ্যা ৬ টায় তাঁর সিআইডি দফতরে হাজিরা দেওয়ার কথা৷ তিনি বিমানবন্দর থেকে বেরোনো মাত্র প্রচারমাধ্যম কার্যত ঝাঁপিয়ে পড়ে প্রশ্ন ছুঁড়ে দেন৷ যদিও দৃশ্যত নির্বিকার অভিষেক ব্যানার্জি কোন প্রশ্নের উত্তর তো দেনইনি, পরন্তু তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তাঁকে কর্ডন করে নিরাপদে  গাড়িতে নিয়ে তোলেন। এবং গাড়ির দুদিকে ফিল্মি কায়দায় দাঁড়িয়ে যেতে থাকেন। তাঁর নিরাপত্তা ছাড়াও প্রচার মাধ্যমের গাড়ির বহরও তা অনুসরণ করতে থাকে।

উল্লেখ্য, শোভনদেব চ্যাটার্জিকে  বিধানসভার বিরোধী নেতা করা  নিয়ে তৃণমূল বিধায়কদের সই করা চিঠিতে অনেকের সই জাল করার অভিযোগ উঠেছে।  যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় উঠেছে।  সিআইডি এর তদন্ত করছে৷

আজ বিমানবন্দরে অভিষেক ব্যানার্জি আসা মাত্র চোর চোর ধ্বনি ওঠে।  তাঁকে নিয়ে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না হয়, নিরাপত্তা কর্মীরা  তার ব্যবস্থা  করেন।

বিকেল ৫ টা ১৬ মিনিট।  কালিঘাট রোডের প্রাসাদোপম বাড়ি তে প্রবেশ করলেন অভিষেক ব্যানার্জি। তাঁর বাড়ির সামনেও প্রচার মাধ্যম, প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন আছে৷

একই পরিস্থিতি  সিআইডি-র সদর দফতর ভবানী ভবনেও। সেখানেও নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের প্রচুর প্রতিনিধি, নিরাপত্তা কর্মীরা মোতায়েন আছেন। সর্বত্রই টানটান উত্তেজনা।  কখন তিনি যাবেন, তার জন্য অপেক্ষায় আছেন সবাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*