রোজদিন ডেস্ক :
বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় তাঁর সেবাশ্রয় মডেল নিয়ে বহু চর্চা হয়েছিল।। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, পরিষেবার সমান্তরাল ভাবে এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিরোধী মহলে গুঞ্জন ও কম হয়নি। আজ সেই সেবাশ্রয়ের ওষুধ নিয়ে ও কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগে তোলপাড় উঠেছে। বিজেপির অভিযোগে, তাঁদের সক্রিয় সহযোগিতায় মাটির তলা থেকে উদ্ধার হচ্ছে প্রচুর ওষুধ। এর মূল্য ও কোটি টাকা ছাড়াবে বলে এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ। তাঁদের দাবি, এই সব ওষুধই সেবাশ্রয় প্রকল্পে ব্যবহার করা হয়েছিল। এত ওষুধ কোথা থেকে এলো, কেনই বা তা মাটির নীচে রাখা হয়েছিল, তা নিয়ে এলাকায় বিস্ময় দেখা দিয়েছে।
সূত্রের খবর, গতকাল বিকেলে ডায়মন্ড হারবারে র হিংচেবেড়িয়ায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ মেলে। এরপর জে সি বি যন্ত্র এনে রাশিকৃত ওষুধ তোলা হয়। যান পুলিশ, স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও। এই বিষয়ে তাঁরা তদন্ত করছেন।
মেয়াদ না ফুরোনো এত ওষুধ কেন ওই ভাবে মাটির তলায় রাখা হয়েছিল, তা নিয়ে বিস্মিত সব মহলই।

Be the first to comment