প্রতিবেদন : নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের দফতরের ঠিকানা বদল। ২০, রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করে দেওয়া হল। বুধবারই ওই বাংলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ছবি, পোস্টার— সব সরিয়ে ফেলা হয়। দলীয় সাইনবোর্ডও সরিয়ে নেওয়া হয়েছে। পোস্টার ও সাইনবোর্ডগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সাউথ অ্যাভিনিউয়ের বাসভবনে।
ওই বাংলোটি বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নামে এতদিন বরাদ্দ করা ছিল। এতদিন এখান থেকেই দিল্লিতে দলের কাজকর্ম হতো। সাংসদরা বিভিন্ন ইস্যুতে সাংবাদিক বৈঠকও করতেন ওই দফতর থেকে। কিন্তু এর মধ্যে বারাকপুরে সাংসদ ওই বাংলোর বদলে ফ্ল্যাট চেয়ে আবেদন জানিয়েছেন বলেই খবর। এই পরিস্থিতিতে ওই বাংলো খালি করার সিদ্ধান্ত নিল দল।

Be the first to comment