দশে দশ

Spread the love
  1.  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, তাঁর সরকার মানবিক। উচ্ছেদ হওয়া হকারদের নিয়ে যে সরকারের ভাবনাচিন্তা রয়েছে, তা জানিয়ে দিলেন। একইসঙ্গে বুঝিয়ে দিলেন, বেআইনিভাবে জায়গা দখল করে রাখা যাবে না।
  2. উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘সরকারি আইটিআইগুলির উন্নতিতে সহায়ক হবে শিল্পসংস্থাগুলি। কোনও শিল্পসংস্থা যে পণ্য উৎপাদন করে, সেগুলি তৈরির প্রশিক্ষণ দেবে সরকারি আইটিআই। কেন্দ্র–রাজ্য–শিল্পসংস্থা মিলে এই কাজ হবে।
  3. কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চাঁচাছোলা ভাষায় মার্কিন মুলুকের বিদেশনীতির তুলোধোনা করে বলেন, ‘ইউএসএ দু-মুখো। ২০২২ সালে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে ওয়াশিংটনই বিশ্ব তেল বাজারের ভারসাম্য রক্ষার স্বার্থে নয়াদিল্লির কাছে রাশিয়ার নাম করে সেখান থেকে তেল কিনতে দরবার করেছিল। তারাই আবার রুশ তেল কেনার ‘অপরাধে’ ভারতকে কাঠগড়ায় তুলে তার উপর চড়া হারে শুল্ক চাপিয়ে দেয় পরবর্তী কালে।’
  4. শনিবার সাতসকালে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িতে ইডি-র হানা। তাঁর ভবানীপুর, কামারহাটি, জোকার ঠিকানায় একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা।
  5. আজ অভিষেকের বাড়িতে এল শালবনী থানার পুলিশ। স্থানীয় থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও উপস্থিত রয়েছেন বলেই জানা গিয়েছে। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
  6. ৩৫ আসনের কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা এবং এক পুর পারিষদ শুক্রবার পদত্যাগ করলেন।
  7. তৃণমূলের মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন মালা রায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
  8. কেন্দ্রীয় সরকারের আরডিএসএস প্রকল্পের আওতায় এবার রাজ্য সরকারি কর্মচারীদের বাড়িতে বাধ্যতামূলকভাবে স্মার্ট বিদ্যুৎ মিটার বসানোর নির্দেশ দিলেন মুখ্য সচিব। এই নির্দেশিকার আওতায় কেবল মূল সরকারি দফতরের কর্মীরাই নন, রয়েছেন প্যারাস্টেটাল, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীরাও।
  9. মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তারা হরমুজ প্রণালী থেকে আসা ভারতীয় জাহাজের উপরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল।
  10. শেয়ার মার্কেটে এসেছে স্পেস-এক্সের আইপিও। প্রথম দিনেই কোম্পানির শেয়ারের দাম ১১ শতাংশ লাফিয়ে ১৫০ ডলারে পৌঁছয় এবং পরে তা আরও বেড়ে প্রায় ১৭২ ডলার হয়ে যায়। স্পেস-এক্স কোম্পানির মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ২.১৮ ট্রিলিয়ন ডলার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*