কাকভোরে অভিষেক ব্যানার্জির বাড়ি পুলিশি অভিযান, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
কাক ভোরে কালিঘাটে অভিষেক ব্যানার্জি র বাড়ি পুলিশে ছয়লাপ। রাত তিনটের সময় তাঁর বাড়ি পুলিশ ঘিরে ফেলে, ছিল কেন্দ্রীয় বাহিনীও।।সূত্রের খবর, তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে শালবনি থানার পুলিশ এই অভিযান করে। সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীও ছিলেন। সুনসান রাতে পুলিশ গোটা বাড়ি ঘিরে ফেলে। বারবার ডাকা সত্বেও দরজা না খোলায় মূল ফটকের তালা ভেঙে পুলিশ ভিতরে প্রবেশ করে। সূত্রের খবর, পুরো বাড়ি তল্লাশি করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সেখানে ছিলেন বলে জানা গেছে। সূত্রের খবর, শালবনি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করা হয়েছে। তাঁর মোবাইল ফোনের টাওয়ার চিহ্নিত করে কালিঘাটে অভিষেক ব্যানার্জির বাড়ি তল্লাশিতে আসে পুলিশ। তবে তাঁকে পাওয়া যায়নি। কয়েক ঘণ্টা ব্যাপক তল্লাশি চালিয়ে সকালে তারা চলে যায়। দৃশ্যত ক্ষুব্ধ অভিষেক ব্যানার্জি নীচে এসে বলেন, পুলিশ তাঁর বাড়ি পুরো তল্লাশি চালিয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*