বিদ্রোহী সুদীপ, তৃণমূলের উত্তর কলকাতা জেলার নয়া সভাপতি কুণাল

Spread the love

প্রতিবেদন : শনিবারই বিদ্রোহী তালিকায় নাম লিখিয়েছেন সাংসদ তথা তৃণমূলের উত্তর কলকাতা জেলা সভাপতি সূদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি শিবির বদল করতেই তড়িঘড়ি তাকে সরিয়ে দিল দল। তার জায়গায় জেলা সভাপতি হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। শনিবার বিকেলে কালীঘাটের বৈঠক এই পরিবর্তনে সিলমোহর দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, কুণাল ঘোষ প্রমুখ। একই সঙ্গে এদিন যুব সভাপতির পদ থেকে সায়নী ঘোষকেও অপসারণ করেছে দল। নতুন দায়িত্বে এলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু সেলের সভাপতি হলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। এছাড়া বেশ কয়েকটি জেলা সভাপতিদেরও খুব শীঘ্রই বদল করা হবে বলেও জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*