জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে সুজিত বসু

Spread the love

প্রতিবেদন: এবার ইডির মামলায় জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। আগেই পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু ফিরতে হয়েছিল খালি হাতে। জরুরি ভিত্তিতে সুজিতের শুনানির আবেদন ফিরিয়ে দিয়েছিল আদালত। তখনই আদালত পরামর্শ দিয়েছিল, প্রয়োজনে তিনি জামিনের আবেদন করতে পারেন, করলে আদালত তা শুনবে। সেই মতো এবার হাইকোর্টে জামিনের আবেদন জানালেন প্রাক্তন মন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*