বিজেপি কে হারাতে প্রতিরোধ গড়ে তোলার আহবান রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপি কে হারাতে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার জন্য ইন্ডিয়া জোটের শরিকদের আহবান জানিয়েছেন।। তাঁর দৃঢ ধারণা, তাঁরা সবাই যদি একজোট হয়ে প্রতিরোধ করেন, তবে বিজেপি কে হারানো সহজ। গত ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে দীর্ঘ ভাষণে তিনি বলেন, এখানে উপস্থিত সবাইকে বিশ্বাস করতে হবে যে তাঁরা বিজেপি কে পরাজিত করতে পারবেন। এই বিশ্বাস নিয়ে তিনি ইন্ডিয়া জোটের সব শরিক দলগুলিকে প্রতিরোধ শুরু করতে বলেন। রাহুল গান্ধী র দাবি, ওরা ( বিজেপি) যত ই প্রতারণা করুক বা না করুক, ওদের পতন হবেই। দেশে
বিজেপির আগ্রাসন নিয়ে তাঁরা যে উদ্বিগ্ন কংগ্রেস শীর্ষ নেতার বক্তব্যে তার আভাস মেলে।।
টি এম সি,আর জে ডি, এস পি ইত্যাদি আঞ্চলিক দলগুলির উদ্দেশ্যে তিনি বলেন,ওঁরা এতদিন যে রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করেছেন,যতদিন দেশ তাঁদের কাজ করার জন্য একটি ন্যায্য ক্ষেত্র দিত। সেই ক্ষেত্র এখন আর নেই। এখন বিজেপি রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলি, আইন ব্যবস্থা, আমলাতন্ত্র, গোয়েন্দা সংস্থা, এমন কি নির্বাচন কমিশন কেও নিয়ন্ত্রণ করে। ওই দল ভোট চুরি করেই জিতছে। কংগ্রেস কে একটি প্রতিরোধের দল জানিয়ে রাহুল গান্ধী দৃঢ় ভাবে বলেন দেশের সংবিধান রক্ষার জন্য তাঁরা আগ্রাসী ভাবে লড়াই করবেন। তাঁরা এই দলের আদর্শে বিশ্বাসী, তা হোল সত্য, অহিংসা ও করুণা।
ইন্ডিয়া জোটের দলগুলিকে তিনি পারস্পরিক লড়াই না করে মানসিকতা বদলের কথা বলেন। বলেন, তাঁরা কোথাও কোন অবিচার হতে দেবেন না,এটি একটি চেতনা। আর এস এস ভারতের রাষ্ট্রের হাতিয়ারগুলি দখল করছে। এর ফলে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে কিনা তিনি সংশয় ব্যক্ত করেন। গুরুত্ব দেন প্রতিরোধ গড়ে তোলার ওপর, বলেন নিট, সিবিএস ই ইত্যাদির মত ইসু তে প্রতিরোধ করতে হবে। উদ্বেগের সঙ্গে বলেন, এখন মিডিয়া, আমলাতন্ত্র সহ গোটা কাঠামো ই এই বিজেপি সরকারকে ক্ষমতা য় রাখতে জোটবদ্ধ হয়েছে। তবে এতে ভেঙে পড়লে চলবে না, সব বিরোধী শক্তি ঐক্য বদ্ধ হয়ে লড়াই করলে জয় আসবেই বলে তিনি জানান।
নিজেকে নীলকন্ঠ দাবি করে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস নিয়ে যার যা অনুযোগ, অভিযোগ আছে সব কিছু তিনি নীলকণ্ঠের মত ধারণ করছেন, কিন্ত দেশ, সংবিধান বাঁচাতে তাঁদের সবাইকে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতেই হবে বলে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*