এবার তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া, তবে থাকবেন রাজনীতিতেই

Spread the love

রোজদিন ডেস্ক: এবার তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া ও। দলের এই পরিস্থিতিতে আর কাজ করার সুযোগ নেই বলে শনিবার সন্ধ্যায় তিনি জানিয়ে দেন। তবে দল ছাড়লেও তিনি রাজনীতি ছাড়ছেন না। বলেন,রাজনীতি, সমাজসেবা তাঁর জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।
দলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়ে তিনি নেত্রী মমতা ব্যানার্জি কে জানিয়ে দিয়েছেন। কংগ্রেসের হয়ে সবং থেকে সাত বার জয়ী হয়েছিলেন তিনি। ২০১৬ য় জয়ী হয়ে তৃণমূলে যোগ দেন। প্রথমে দল তাঁকে রাজ্যসভার সাংসদ করে। তাঁর ছেড়ে দেওয়া আসনের উপ নির্বাচনে জয়ী হন তাঁর স্ত্রী গীতারানী ভুঁইয়া। গত বিধান সভা নির্বাচনে তিনি ফের বিধায়ক হয়ে মন্ত্রী ও হনে। এবার বিজেপি র কাছে পরাজিত হন। সুবক্তা, পেশায় চিকিৎসক মানস ভুঁইয়া
রাজনীতির অঙ্গনে এক বর্ণময় চরিত্র ও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে অভিনন্দন জানিয়ে তিনি বলেছিলেন, উনি মেদিনীপুরের ভূমিপুত্র হওয়ায় তিনি গর্বিত বোধ করছেন। তাঁর ভবিষ্যত রাজনৈতিক জীবন কোন খাতে বয়ে যাবে, তা পরে জানাবেন বলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*