প্রতিবেদন: তাঁকে অনৈতিক ভাবে বদলি করা হয়েছিল। এমনই অভিযোগ করেছিলেন এসএসকেএম হাসপাতালে কর্মরত স্বাস্থ্য বিভাগের এক চুক্তিভিত্তিক কর্মী। এই অভিযোগ নিয়ে তিনি হাজির হয়েছিলেন ‘জনতার দরবার’-এ। সেখানেগিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে গোটা ঘটনা জানান। জানানোর পরে ১২ ঘণ্টাও কাটল না। তার আগেই পেলেন ফল। তাঁকে ফের পুরনো জায়গাতেই ফিরিয়ে দেওয়া হল। জানা গিয়েছে, ওই অভিযোগকারিণী রূপা চক্রবর্তী রাজ্যের স্বাস্থ্য দফতরের এক কর্মী। শনিবার সকালে তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান। অনৈতিক ভাবে বদলি করা এবং নির্দিষ্ট কাজের ক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া৷ মূলত এই দুটি ছিল তাঁর অভিযোগ। শনিবার সন্ধ্যা নাগাদ অভিযোগের নিষ্পত্তি ঘটে। রূপাকে তাঁর পুরনো কর্মস্থলে এবং পুরনো কাজেই ফিরিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ভবন। তিনি জানান, তাকে আচমকা এসএসকেএম থেকে সরিয়ে হাওড়ায় বদলি করা হয়। কিন্তু যে কাজ তিনি করতেন সেখানে ওই কাজই ছিল না। অভিযোগ জানানোর ঘন্টাখানেকের মধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্যভবন। সন্ধেবেলায় তাঁকে তাঁর পুরনো কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ জারি।করা হয়।

Be the first to comment