ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক ব্যানার্জি

Spread the love

রোজদিন ডেস্ক : 
তাঁকে আজ ১২টায় হাজিরা দিতে হবে ভবানী ভবনে।আজ সকাল ১১.৪০ এই ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তাঁর বাড়ির বাইরে তখন নিরাপত্তা কর্মীদের বেড়াজাল। সকাল ১২. ৪৩ এই তিনি ভবানী ভবনে পৌঁছে যান৷ সিআইডি দফতরে তখন কঠোর নিরাপত্তা র চাদরে মুড়ে দেওয়া হয়েছে। ওখানে পৌঁছে তিনি করণীয় সই ইত্যাদি করেন৷ নির্ধারিত সময়ের আগে ই তিনি ওখানে চলে যান।

বিধায়কদের সই জাল কান্ডে গত শুক্রবার ও তিনি ওখানে যান৷ দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা সেখানে তাঁকে জেরা করা হয়। কিন্তু সদুত্তর মেলেনি বলে খবর। আজ আবারও তাঁকে তলব করেছে সিআইডি। তাৎপর্য পূর্ণ ভাগে তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকেও আজ তলব করেছে সিআইডি। দুপুর তিনটে নাগাদ তাঁর যাওয়ার কথা। তাঁকে ও অভিষেক ব্যানার্জিকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল তুঙ্গে উঠেছে।
গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে দলের বৈঠকে কুণাল ঘোষের সঙ্গে অভিষেক ব্যানার্জির তুমুল বচসা হয় বলে প্রকাশ৷ দলের নেত্রী তা সামাল দেন। এই প্রেক্ষিতে আজ দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা তা নিয়ে ও চর্চা চলেছে।

বিধায়কদের সই সম্বলিত আসল রেসলিউশন বুক কোথায় তা নিয়ে আজ ফের অভিষেক ব্যানার্জির কাছে জানতে চাওয়া হবে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
কড়া প্রহরায় তিনি ভবানী ভবনে প্রবেশ করার পর তাঁর জিজ্ঞাসা বাদ শুরু হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*