আগামীকাল থেকে রাজ্যে তিন দিনের জন কল্যাণ শিবির হচ্ছে

Janakalyan Sivir
Spread the love

রোজদিন ডেস্ক: নতুন রাজ্য সরকারের বিভিন্ন জন কল্যাণ মুলক প্রকল্পের সুবিধা আমজনতার কাছে পৌঁছে দিতে আগামীকাল থেকে রাজ্যে তিন দিনের জন কল্যাণ শিবির হচ্ছে। এর মাধ্যমে মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দান,সচেতনতা বৃদ্ধি ও আবেদন গ্রহণ করা হবে।সরকারি সূত্রে প্রকাশ, রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক স্তরে এই শিবির গুলি হবে। এই শিবিরে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা সহ সব রকমের সরকারি প্রকল্প, সামাজিক সুরক্ষা, জমি র মিউটেশন, পাট্টার আবেদন,আধার সংক্রান্ত আবেদন ইত্যাদি সব রকম কাজ ই করা যাবে।এই কর্মসূচি তদারকি, পরিচালনা র জন্য পদস্থ সরকারি আধিকারিক দের দায়িত্ব দেওয়া হচ্ছে।
এই শিবিরের মাধ্যমে সরকারের সঙ্গে জনতার যোগাযোগ নিবিড়, সহজ হবে বলে আশা করা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*