রোজদিন ডেস্ক: আগামী ২১ জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। কলকাতায় রেড রোডে তা হবে বলে সূত্রের খবর। এবার ই প্রথম প্রধানমন্ত্রী র উপস্থিতিতে এই মেগা ইভেন্ট সফল করতে রাজ্যের নতুন সরকার সহ বিভিন্ন মহল তৎপর হয়ে উঠেছে। ওই দিন দেড় লক্ষ মানুষের রেকর্ড সমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। মিস কল দিয়ে যে কেউ এই মেগা অনুষ্ঠানে নাম নথিভুক্ত করে অংশ,নিতে পারবেন বলে জানা যায়। এর জন্য ফোন নম্বর দেওয়া হবে।
২০১৪ সালে প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে রাষ্ট্র সঙঘ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের ঘোষণা করে। প্রধানমন্ত্রী প্রতি বছর এই দিনে নিজে অংশ নেন।
রাজ্যে প্রথম বিজেপি সরকার আসায় খুশি গেরুয়া শিবির এবার কলকাতায় দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ জুন পশ্চিম বঙ্গ দিবস ও ২১ জুন যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী এখানে থাকবেন। দুটি দিন মহাসমারোহে পালন করা নিয়ে রাজ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

Be the first to comment