রোজদিন ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান-কে রবিবার সন্ধ্যায় দিল্লি প্রবেশে “রহস্যজনক কারণে” বাধা দেওয়া হয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি মিললেও তিনি দিল্লি প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় রওনা দিয়েছেন বলে জানা গেছে। সোমবার থেকে দিল্লিতে আইওআরএ-র দু-দিনের বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। এর জন্য গত শুক্রবারই দিল্লির হাই কমিশন আনুষ্ঠানিক ভাবে বিদেশ মন্ত্রককে জানায়। রবিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে তাঁকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে জানা যায়।
এর ফলে দুই দেশের কূটনৈতিক মহলে প্রভাব ফেলবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
অন্যদিকে দুবাই-এ পদচ্যুত হাসিনা সরকারের পুলিশ প্রধান বেনজির আহমেদ গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে।

Be the first to comment