আমেরিকা-ইরান চুক্তির দিকে তাকিয়ে ভারত-সহ গোটা এশিয়া

Spread the love

রোজদিন ডেস্ক : 
আমেরিকা-ইরানের সম্ভাব্য চুক্তির দিকে তাকিয়ে ভারত-সহ গোটা এশিয়া। গত ফেব্রুয়ারির শেষে মধ্য প্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ। যুদ্ধ বন্ধ হয়ে হরমুজ প্রণালী খুললে তা এই দেশগুলিতে স্বস্তি নিয়ে আসবে, এমনই মনে করেন অভিজ্ঞ মহল।
যুদ্ধের এই সময়কালে সারা এশিয়ায় মুদ্রার মান ব্যাপকভাবে কমা, মুদ্রাস্ফীতি, জ্বালানি পণ্যের সরবরাহ ব্যাহত হয়ে শিল্পে বিরূপ প্রভাব ইত্যাদি হয়েছে।
রবিবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলায় আপাতত সাময়িক স্বস্তিতে এই সব দেশ। ট্রাম্প ইরানের বন্দরগুলি থেকে মার্কিন নৌ অবরোধ তোলারও নির্দেশ দিয়েছেন। সুত্রের খবর চলতি সপ্তাহে দু-দেশের চুক্তি স্বাক্ষরিত হবে।
এই খবরে ইতিমধ্যেই এশিয়ার বিভিন্ন দেশে স্বস্তি ফিরেছে। বিভিন্ন দেশের নেতারা যুদ্ধ বিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। কবে এই চুক্তি স্বাক্ষরিত হয়ে শান্তি ফিরবে তার অপেক্ষায় এখন বিভিন্ন দেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*