দশে দশ

Spread the love
  1.  স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, এই পুরস্কার তাঁর একার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের। তিনি এই সম্মান ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে উৎসর্গ করেছেন।
  3. সরকারের নির্দেশে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ট্র্যাক্টর প্রতি বালির দাম ১২০০ টাকা বেঁধে দেয়।
  4. পুলিশের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করলেন তিনি। তাঁর অভিযোগ, ফেসবুকে একটি পেজ থেকে তাঁকে নিয়ে বিভিন্ন মিথ্যা খবর রটানো হয়। যিনি কিংবা যাঁরা ওই ফেসবুক পেজটি পরিচালনা করেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সৌরভ।
  5. সই–বিভ্রাটের তদন্তে সোমবার রাজ্য বিধানসভায় যান সিআইডির তদন্তকারী অফিসারেরা।
  6. তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে আটক করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
  7. কুলপির হেলিয়াগাছির ত্রাস তৃণমূল পঞ্চায়েত সদস্য হোসেন আলি পুরকায়েতকে গ্রেফতার করেছে পুলিশ।মূলত, তাঁকে ২০২১ ভোট পরবর্তী হিংসা মামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে।
  8. সরকারি ঠিকাদারদের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগে অনিন্দ্য রায় নামে এক যুবককে গ্রেপ্তার করল তালড্যাংরা থানার পুলিশ। ধৃত অনিন্দ্য রায় বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় এবং তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়ের ছেলে।
  9. ১৬ থেকে ২৩ জুন পর্যন্ত সুন্দরবনে যেতে পারবেন না পর্যটকরা। আগামী ২৪ জুন ২০২৬ থেকে সুন্দরবনে পর্যটন কার্যক্রম আবার স্বাভাবিক নিয়মে শুরু হবে।
  10. উত্তরবঙ্গে আজ থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*