প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৯ জুন বিকেল পাঁচটায় তলব করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিকমহল। এর আগে
অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন। তাঁর চিঠি নিয়ে স্পিকারের কাছে যান দুই সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। সেই চিঠির প্রত্যুত্তরে সময়ও দিয়েছিলেন স্পিকার। ১৫ জুন বিকেল চারটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিকেল দেখা করার সময়সীমা দিয়ে মেইল পাঠানো হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। স্বাভাবিক ভাবেই তিনি যেতে পারেনি সেদিন। কীর্তি আজাদ স্পিকারের সঙ্গে দেখা করে পরিস্থিতি জানান। তখনই তিনি পরবর্তী কোনও একটি তারিখে বিকল্প সময় দেওয়ার অনুরোধ জানান। এবার সেই অনুরোধ মেনে সময় দেওয়া হল অভিষেককে। বুধবারই বিকাল পাঁচটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মেইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। ১৯ জুন, বিকাল পাঁচটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর বক্তব্য জানানোর জন্য সময় দিয়েছেন স্পিকার।

Be the first to comment