রোজদিন ডেস্ক :
অভয়ার মর্মান্তিক হত্যার তদন্তে আজ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সিবিআই দফতরে হাজিরা দিলেন। তাঁকে সিবিআই আধিকারিক রা জিজ্ঞাসা বাদ করছেন।
২০২৪ সালের আগস্টে সরকারি হাসপাতালে অভয়ার ধর্ষণ, হত্যার ভয়ংকর ঘটনা সারা দেশকে স্তম্ভিত করেছিল। এই ঘটনায় প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি বলে তাঁর পরিবার সহ বিভিন্ন মহলে বারবার অভিযোগ উঠেছে।
নতুন সরকার আসার পর ফের গতি পেয়েছে এর তদন্ত।
অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, তাঁর স্বামী প্রথম থেকেই এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়ে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, বর্তমান পুর প্রধান সোমনাথ দে, সঞ্জীব ব্যানার্জির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
তাঁদের তুমুল আপত্তি সত্বেও কেন অভয়ার দ্রুত ময়না তদন্ত, তড়িঘড়ি শেষ কৃত্য করা হোল, বারবার তা নিয়ে সরব হয়েছেন।
গতকাল সিবি আই তদন্ত কারীরা পানিহাটি শ্মশানে গিয়ে অভয়ার শেষ কৃত্য সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন। ওই দিনের পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন। এরপর
আজ নির্মল ঘোষের সিবিআই দফতরে যাওয়া বিশেষ তাৎপর্য পূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
অভয়ার শেষ কৃত্য তড়িঘড়ি সম্পন্ন করা নিয়ে নির্মল ঘোষ অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বলে পরিবারের অভিযোগ।

Be the first to comment