রোজদিন ডেস্ক :
আগামী ২১ জুন রাজ্যে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মহা সমারোহে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। আগামীকালই তিন দিনের এই মহা যোগ উৎসবের সূচনা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান। আগামীকাল এই উপলক্ষে এক মেগা ম্যারাথন অনুষ্ঠিত হবে। এর নাম দেওয়া হয়েছে রান ফর যোগা! কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দৌড়ের আয়োজন করা হয়েছে। কলকাতার মোট ১১টি জায়গায় তা হবে। কলকাতা পুরসভার সদর দফতরের সামনের রাস্তাকে প্রধান কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে। ওখান থেকে দৌড় শুরু হয়ে তা সাবেক মহাকরণের সামনে গিয়ে শেষ হবে। ভোর ৬.৩০-এ এই মেগা ম্যারাথনে অংশ নিতে ইতিমধ্যেই অনেকে নাম নথিভুক্ত করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। এর জন্য পুলিশ প্রশাসন সব রকম ব্যবস্থা নিয়েছে।
২০ জুন প্রধানমন্ত্রী আসছেন। ঐ দিনটি স্মরণীয় করে রাখতে গঙ্গা বক্ষে পড়ন্ত বিকেলে পালিত হবে বন্দে যোগম! আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক মায়াবী পরিবেশ সেখানে তৈরি হবে।
সূত্রের খবর, ঐদিন সন্ধ্যার আকাশে এক যোগে তিন হাজার ড্রোন উড়বে। তাদের আলোর বর্ণচ্ছটায় যোগাভ্যাস সহ রাজ্যের নিজস্ব সংস্কৃতি র খন্ডচিত্র ফুটে উঠবে।
মুখ্যমন্ত্রী জানান, বিকেল সাড়ে পাঁচটায় এক অভিনব কর্মসূচি পালিত হবে।
২১জুন রাজ্যব্যাপী যোগ দিবস পালিত হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিবসের এই বিপুল আয়োজনের পাশে শহর কে পরিচ্ছন্ন রাখার জন্য ও বিশেষ জোর দেন। তাঁরা স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব পরিবেশে প্রধানমন্ত্রী কে স্বাগত জানাতে চান। সবাইকে নিজের এলাকা পরিস্কার রাখার জন্য তিনি আর্জি জানান।
রাজ্যে শারদোৎসবের এখন ও মাস চারেক বাকি। যোগ দিবস উপলক্ষে তার আগেই এক অভিনব উৎসবের আয়োজন হতে চলেছে, এমনই মনে করেন অভিজ্ঞ মহল।

Be the first to comment