রোজদিন ডেস্ক: দেশের শিক্ষা পদ্ধতি সংস্কারে এবার প্রচার শুরু করলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। প্রশ্নপত্র ফাঁস,পরীক্ষার উচ্চ ফি ইত্যাদির বিরুদ্ধে এই প্রচারে সামিল হতে তিনি পড়ুয়া দের আহবান জানান।
বৃহস্পতিবার সমাজ মাধ্যমে তিনি জানান, এটি পড়ুয়াদের জন্য একটি প্লাটফর্ম, এখান থেকে তাঁরা সরাসরি সরকারের কাছে নিজেদের দাবি জানাতে পারবেন।
পড়ুয়া দের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, তাঁরা যদি প্রশ্ন পত্র ফাঁস, পরীক্ষা র বিষয়, বা উচ্চ হারে ফি নিয়ে অসুবিধায় পড়েন, বা এই শিক্ষা পদ্ধতি তে নিজেদের স্বপ্ন সফল না হয়, বা পরিবার তাঁদের শিক্ষায় সারা জীবনের সঞ্চয় ব্যয় করেন,তবে এই ” ছাত্র কি গুঞ্জ ” তাঁদের কন্ঠস্বর হয়ে উঠবে। তিনি এই প্রচার আন্দোলনের শরিক হতে সব পড়ুয়া কে আহবান জানান। এই বিষয়ে একটি লিঙ্ক ও নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করে সেখানে স্বাক্ষর করা সহ নিজেদের সমস্যা, মতামত জানাতে বলেন।
বুধবার তিনি জয়পুরে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বহু পড়ুয়া, তাঁদের পরিবারের সঙ্গে এই সব নিয়ে সরাসরি কথা বলেন।

Be the first to comment