রাঁচির আর এস এস কার্যালয়ে পেট্রল বোমা ফেলায় ধৃত দের জঙ্গি যোগ?

Spread the love

রোজদিন ডেস্ক: রাঁচির আর এস এস কার্যালয়ে পেট্রল বোমা ছোঁড়ার অভিযোগে ধৃত দুই ব্যক্তির সঙ্গে জঙ্গি যোগ মিলেছে। সূত্রে র খবর, এই বোমা ফেলার পর ই তাঁরা পাকিস্তানে এর ভিডিও পাঠান৷ তদন্তে প্রকাশ, তাঁদের দুবাই ও পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলাররা নির্দেশ দিতেন, এই বিষয়ে নিরাপত্তা এজেন্সি গুলিও পুলিশের সঙ্গে তদন্তে যোগ দিয়েছে।
এন আই এ এই ধরনের আরও অভিযুক্তদের খুঁজছে।
বুধবার বিহার থেকে সিট এই দুজন কে গ্রেফতার করে। স্বর্ণ জয়ন্তী এক্সপ্রেসে চড়ে তাঁরা পালানোর চেষ্টা করছিলেন।
বৃহস্পতিবার ধৃত দের একজন কোতয়ালি থানার লক আপের জানলা ভেঙে পালিয়ে যান। পরে পুলিশের হাতে ধরা পড়েন। মঙ্গলবার গভীর রাতে রাঁচির আর এস এস কার্যালয়ে এই পেট্রোল বোমা ছোঁড়ার ঘটনা হয়েছিল।।যদিও বড় রকমের আগুন লাগার ঘটনা হয় নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*