রবিবার যোগ দিবসে কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক না, জানালো রাজ্য সরকার

Spread the love

রোজদিন ডেস্ক :

আগামী ২১ জুন যোগ দিবসে সব সরকারি কর্মীর যোগদান বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। না এলে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তাও দেওয়া হয়।

এই নির্দেশিকার বিরুদ্ধে কো অর্ডিনেশন কমিটি মামলা দায়ের করে। গতকালই উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, এমন বিজ্ঞপ্তি জারির এক্তিয়ার তাদের আছে কিনা আজ রাজ্য সরকারকে তা হলফনামা দিয়ে জানাতে হবে।

আজ রাজ্য সরকার উচ্চ আদালতে জানিয়ে দেয়, যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। এতে অনেকটাই স্বস্তিতে কর্মীদের একাংশ।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে যোগ দিবসের কর্মসূচিতে দেড় লক্ষ মানুষের যোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে অংশ নিতে ৩৮ হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন৷

সরকারের নির্দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, কর্মীদেরও এই অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে।

ওই দিন সকাল ৬ ১৫ মিনিটের মধ্যে সব অংশ গ্রহণকারীদের রেড রোডে পৌঁছতে হবে। এর আধ ঘণ্টা পর মূল কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাঁর মন্ত্রিসভার সদস্য,-সহ লক্ষাধিক মানুষের এই মেগা ইভেন্টে অংশ দেওয়ার কথা।

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা আসছেন, তাঁর সফর উপলক্ষে প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*