রোজদিন ডেস্ক :
কয়েকদিনের তীব্র দাবদাহের পর আজ কলকাতা সহ রাজ্যে সকাল থেকে বৃষ্টি নেমেছে। মৌসুমী বায়ুর সক্রিয়তায় এই বৃষ্টি বলে আবহাওয়া দফতরের খবর। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন নীচু জায়গা জলমগ্ন। কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে দুই কর্মী আহত হন। এই ঘটনায় বিমানবন্দরে আতঙ্ক, উদ্বেগ ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, বিমান থেকে মালপত্র নামানোর সময় আচমকা বাজ পড়ে তাঁরা আহত হন। দ্রুত তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। একজনের আঘাত একটু বেশি। তাঁদের দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, প্রয়োজনে হাসপাতালে ভর্তি করানো হবে।
অন্যদিকে উত্তরবঙ্গে গতকাল প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুধিয়ায় সেতু ভেসে গেছে। নদীগুলিতে জলস্ফীতি হয়েছে। প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জন জীবন বিপর্যস্ত।
অন্যদিকে কলকাতার বিভিন্ন এলাকায় জমা জল সরাতে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তদারকি করছেন। দ্রুত জল সরানোর ব্যবস্থা করতে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।
বর্ষার বৃষ্টি বিক্ষিপ্তভাবে হচ্ছে। এই পরিস্থিতি আগামী সপ্তাহের প্রথম অবধি চলবে বলে আবহাওয়া দফতরের খবর।

Be the first to comment