রোজদিন ডেস্ক :
যাদবপুরের ইঞ্জিনিয়ারদের এক প্রতিনিধি দল আজ তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজ্য সরকার ও কলকাতা পুলিশের অনুরোধে তাঁরা ভয়ঙ্করভাবে বিপর্যস্ত এই এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা হোল তার কারণও খতিয়ে দেখবেন তাঁরা। প্রতিনিধি দলে ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস, দীপঙ্কর চক্রবর্তী, সম্রাট সেনগুপ্ত, বসির উদ্দিন শেখ ও মৈনাক ঘোষ।
তাঁরা সকলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখায় পড়ান। ঘটনাস্থল পরিদর্শন করে দৃশ্যত বিষণ্ণ তাঁরা।
সূত্রের খবর, ধ্বংস স্তপের নীচে প্রাণের স্পন্দন আছে কিনা আজও উদ্ধারকারীরা তা খুঁজছেন।
এই উদ্ধার কাজ শেষ হলে ধ্বংস স্তুপ থেকে নমুনা সংগ্রহ করবেন এই অধ্যাপক ইঞ্জিনিয়াররা। জানান, কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা হোল, তা পরীক্ষা, নিরীক্ষা করা হবে। তাঁরা রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন বলে জানা যায়।
রাজ্যে নতুন সরকার আসার পর দু-মাসও হয়নি। তারাতলার এই বিপর্যয় নাড়িয়ে দিয়েছে রাজ্যের সব মহলকে। কিভাবে তা হোল, তা জানতে চায় রাজ্যও।

Be the first to comment