রোজদিন ডেস্ক :
আগামী ১ জুলাই চিকিৎসক দিবসে আইএমএ-র রাজ্য শাখার সভাঘর অভয়ার নামাঙ্কিত হতে চলেছে। এর উদ্বোধন করবেন অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি।
অনুষ্ঠানে মন্ত্রী তাপস রায়, ইন্দ্রনীল খাঁ, হরেকৃষ্ণ বেরা, অজয় পোদ্দারেরও উপস্থিত থাকার কথা।
আইএমএ সূত্রে প্রকাশ, ওইদিন বিধানসভার চিকিৎসক বিধায়কদের সংবর্ধনা দেওয়া হবে, এই ছাড়া সমাজ, স্বাস্থ্য পরিসেবায় দীর্ঘদিন পরিসেবার স্বীকৃতি হিসাবে আইএমএ ২৫ জন বিশিষ্ট চিকিৎসককে সম্মানিতও করবে।
২০২৪ সালের আগস্টে আর জি কর হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষিত ও খুন হয়েছিলেন তরুণী চিকিৎসক। যা নিয়ে দেশব্যাপী তোলপাড় উঠেছিল। এখনও এই ভয়ঙ্কর ঘটনায় প্রকৃত অপরাধীরা গ্রেফতার হয়নি বলে তাঁর পরিবারের অভিযোগ। আইএমএ-র রাজ্য শাখা এবার তাঁদের সভাঘর (অডিটোরিয়াম) কে অভয়ার নামাঙ্কিত করে প্রয়াত তরুণী চিকিৎসককে সম্মান জানাবেন।

Be the first to comment