কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে অভিষেক, আজ বিকেল চারটেয় শুনানি

Spread the love

প্রতিবেদন: ‘ডিজে বাজবে’, মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মামলার দ্রুত শুনানিরও আর্জি জানালেন তিনি। সর্বশেষ খবর, তাঁর আর্জি গৃহীত হয়েছে,আজ বিকেল চারটেয় শুনানি। এদিকে আজ মঙ্গলবার বিকেল ৪ টের মধ্যে বিধাননগর আদালতে তাঁর কন্ঠস্বরের নমুনা দেওয়ার কথা। উল্টোদিকে হাইকোর্ট জানিয়েঋে, এদিন বিকেল ৪টে তেই মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টে শুনানির আগে তিনি কন্ঠস্বরের নমুনা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে বাজানো নিয়ে হুমকি মামলায় অভিষেকের কন্ঠস্বরের নমুনা নিতে চায় সিআইডি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আগেই আদালতে গিয়েছিলেন অভিষেক। তবে সেখানে তিনি স্বস্তি পাননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*